৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
अमेरिकास्थित मधेशी एसोसिएशन (MAA) की वार्षिक आमसभा 29–30 अगस्त को होगी/ আমেরিকাস্থ মধেশী অ্যাসোসিয়েশন (এমএএ)-এর বার্ষিক সাধারণ সভা ২৯–৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। पर्सा के एसपी भट्टराई की पहल पर पत्रकारों के साथ विचार-विमर्श एवं अंतरक्रिया कार्यक्रम/পারসার এসপি ভট্টরাইয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আন্তঃক্রিয়া অনুষ্ঠান दीपेंद्र प्रजापति बने दैनिक मेयर अचोल के नेपाल संवाददाता/দৈনিক মায়ের আঁচল এর পারসা নেপাল প্রতিনিধি দীপেন্দ্র প্রজাপতি/Deependra Prajapati has become the Nepal correspondent for Dainik Mayer Achol वन्दे मातरम्‌को १५० वर्षको अवसरमा वीरगञ्जमा सांस्कृतिक साँझ सम्पन्न/ বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পালন। মায়ের আঁচল রিপোর্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট ICJ Global Media Group LLC and SAARC Journalist Forum Sign Strategic MoU to Strengthen Global Journalism Cooperation/ आईसीजे ग्लोबल मीडिया ग्रुप एलएलसी और सार्क पत्रकार फोरम वैश्विक पत्रकारिता सहयोग को मजबूत करने के लिए रणनीतिक समझौता ज्ञापन पर हस्ताक्षर करते हैं वीरगञ्ज महानगरपालिका वडा नं. २६ को नव निर्मित वडा कार्यालय र स्वास्थ्य चौकी भवनको उद्घाटन/ নেপালের বীরগঞ্জ পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন । মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এ উত্তীর্ণ। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জের তিন সাংবাদিকের উপর হামলা করেছে বিএনপি’র কথিত নেতা । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 161 Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জের তিন সাংবাদিকের উপর হামলা করেছে বিএনপি’র কথিত নেতা
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বুধবার ৫ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি অনলাইন পোর্টালের তিন সংবাদকর্মী আটকে মারধর করার অভিযোগ উঠেছে।
এসময় হামলা চালিয়ে ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কথিত বিএনপি নেতা ও সরকারী তোলারাম কলেজ ছাত্রদল শাখার সভাপতি আতা-ই রাব্বির বাবা শাহাদাৎ হোসেন (৬০) কে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। তবে আটক করে থালায় নিয়ে আসলেও থানার জেল হাজতে না ঢুকিয়ে জামাই আদরের চেয়ারে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে পরবর্তীতে সাংবাদিকদের মুখে থানার জেলে ঢোকানো হয়।

হামলায় আহতেরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ(২৭), নিউজ নারায়ণগঞ্জ এর ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন (৩২) ও আয়াজ রেজা আরজু (২৮)।

জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ সাংবাদিকদের জানান, সদর উপজেলার ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর অভিযোগ ছিল তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে আতাই-রাব্বি। ওই নারীর বাসার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তিনদিন যাবত কারখানায় আটকে রেখে খাওয়া ধাওয়া বন্ধ করে রেখেছিলো। একই সাথে তার মেয়ের শ্লীলতাহানী ও মারধর করা হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগী নারী পুলিশ ও সেনাবাহিনী সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করে সুরাহা পাচ্ছিলেন না। ওই নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেন। এ বিষয়ে খোঁজ খবর ও সংবাদ সংগ্রহ করতে বুধবার বিকেল ৪টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলার সময় কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন ও তার পরিবারের লোকজন সহ অপর এক সহযোগী ভুমি দালাল সহিদ মিয়া লোকজন নিয়ে এসে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকালে তিনি ও নিউজ নারায়ণগঞ্জ এর ক্যামেরাম্যান আব্দুল্লাহ্ মামুন ও আয়াজ রেজা আরজু কে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তাদেরকে টেনে হেচড়ে একটি রুমে আটকে রেখে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মুঠোফোন ভেঙে ফেলে। পরে রুমে আটকে মুঠোফোন ভাঙচুর করে। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

‘ওই সময়ে শাহাদাত এও বলেন আমরা বিএনপি করি তোমাদের মেরে ফেলবো। আমাদের কেউ আটকাতে পারবে না। আমার ছেলেও ছাত্রদল করে’ বলে জানান আকাশ।
আরো জানান কথিত বিএনপি’র নেতা শাহাদাত এলাকায় নিজেকে পুলিশ শাহাদাত বলে সকলকে পরিচিত দিয়েছেন এবং লোকদেরকে সবসময় চাপের মুখে রাখতেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এখন রাত ১০.৩০ নিউজ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category