২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউনাইটেড গার্মেন্টস (পুলিশ লাইন) শ্রমিকরা বিভিন্ন দাবিতে চাষাঢ়া সড়ক অবরোধ পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষে শ্রমিকরা অবরোধ তুলে নেয় নারায়ণগঞ্জে পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধরের সংবাদ সম্মেলন  এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান   কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জ কারাগারে মোঃ সজিব আহমেদ নামে এক কারাবন্দীর মৃত্যু। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জনসহ মোট ১০৯ জন আসামি গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন‌ সহ ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত।

নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনায় দুই ব্যক্তি আটক ।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 224 Time View

নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে দুই ব্যক্তি আটক

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য, রোগীদের বিভ্রান্তকরণ, হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ মে) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ মেজিস্ট্রেট মো.মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে।

‎‎পূর্বে সরকারি কর্মচারী কর্তৃক জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের যেকোনো প্রকার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে, অভিযুক্ত খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো.মঞ্জু (৫৫) এবং নগরীর গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো.মাসুদ হাওলাদার (৪২ )সরকারি আদেশ অমান্য করে সেখানে সক্রিয় ছিলেন।

‎‎অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই দুই আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরবর্তীতে, আটককৃত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ মেজিস্ট্রেট।

‎‎এ বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো.মোনাববর হোসেন বলেন, “সরকারি আদেশ অমান্য করে যারা সাধারণ রোগীদের হয়রানি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে কোনো প্রকার অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category