৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
अमेरिकास्थित मधेशी एसोसिएशन (MAA) की वार्षिक आमसभा 29–30 अगस्त को होगी/ আমেরিকাস্থ মধেশী অ্যাসোসিয়েশন (এমএএ)-এর বার্ষিক সাধারণ সভা ২৯–৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। पर्सा के एसपी भट्टराई की पहल पर पत्रकारों के साथ विचार-विमर्श एवं अंतरक्रिया कार्यक्रम/পারসার এসপি ভট্টরাইয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আন্তঃক্রিয়া অনুষ্ঠান दीपेंद्र प्रजापति बने दैनिक मेयर अचोल के नेपाल संवाददाता/দৈনিক মায়ের আঁচল এর পারসা নেপাল প্রতিনিধি দীপেন্দ্র প্রজাপতি/Deependra Prajapati has become the Nepal correspondent for Dainik Mayer Achol वन्दे मातरम्‌को १५० वर्षको अवसरमा वीरगञ्जमा सांस्कृतिक साँझ सम्पन्न/ বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পালন। মায়ের আঁচল রিপোর্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট ICJ Global Media Group LLC and SAARC Journalist Forum Sign Strategic MoU to Strengthen Global Journalism Cooperation/ आईसीजे ग्लोबल मीडिया ग्रुप एलएलसी और सार्क पत्रकार फोरम वैश्विक पत्रकारिता सहयोग को मजबूत करने के लिए रणनीतिक समझौता ज्ञापन पर हस्ताक्षर करते हैं वीरगञ्ज महानगरपालिका वडा नं. २६ को नव निर्मित वडा कार्यालय र स्वास्थ्य चौकी भवनको उद्घाटन/ নেপালের বীরগঞ্জ পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন । মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এ উত্তীর্ণ। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জের অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণে স্থান পরিদর্শনে ডিসি,এসপি । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 121 Time View

নারায়ণগঞ্জের অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণে স্থান পরিদর্শনে ডিসি,এসপি

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: :-

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক সাইনবোর্ড মোড় আর এ মোড়ের জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নির্মিত পুলিশ বক্সের স্থান পরিদর্শন করছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

রবিবার ২৬ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জৈর সাইনবোর্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসীমউদ্দীন ।  
নবনির্মিত এই পুলিশ বক্সটি সাইনবোর্ড এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
  
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তার বক্তব্যে বলেন,  মহাসড়কে পুলিশ বক্স স্থাপন করার বিষয়টি মূলত ট্র্যাফিক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং যানজট নিরসনের উদ্দেশ্যে করা হয়। এটি পুলিশকে রাস্তায় একটি নির্দিষ্ট স্থান থেকে কাজ করার সুযোগ করে দেয়, যার মাধ্যমে তারা আরও কার্যকরভাবে ট্র্যাফিক আইন প্রয়োগ করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। যানজটপূর্ণ স্থানে পুলিশ বক্স থাকলে ট্র্যাফিক পুলিশের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হয়। এটি যানজট নিরসনেও সাহায্য করবে। মহাসড়কে নিয়মিত পুলিশি উপস্থিতি থাকলে তা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে। 
জেলা প্রশাসক আরো বলেন, এটি শুধু একটি বক্স নয়, এটি একটি আস্থার প্রতীক। জনগণের সেবা নিশ্চিত করতেই আমরা মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছি।
পুলিশ সুপার জসীমউদ্দীন বলেন, এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে এটি বড় ভূমিকা রাখবে।অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর।জনসাধারণ যাতে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোন অপরাধি যাতে কোন প্রকার অপরাধমূলক কাজ করতে না পারে এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। চুরি ছিনতাই চাঁদাবাজি ডাকাতি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ একটি বড় ধরনের ব্যবসায়ী প্ল্যাটফর্ম এবং দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করছে। তাই সড়কের নিরাপত্তা বৃদ্ধির জন্য এবং অপরাধীদের দৌরত্ব বন্ধ করতে এই পুলিশ বক্সটি করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, টিআই (প্রশাসন) আব্দুল করিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হাসান উল্লাহ মজুমদার’সহ জেলা পুলিশ হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার ও এলাকার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category