৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
वीरगंज के नेशनल मेडिकल कॉलेज में एम्बुलेंस चालकों के लिए बेसिक लाइफ सपोर्ट (BLS) प्रशिक्षण संपन्न/বীরগঞ্জের ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স চালকদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (BLS) প্রশিক্ষণ সম্পন্ন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এআই ক্যামেরা উদ্বোধন হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট अमेरिकास्थित मधेशी एसोसिएशन (MAA) की वार्षिक आमसभा 29–30 अगस्त को होगी/ আমেরিকাস্থ মধেশী অ্যাসোসিয়েশন (এমএএ)-এর বার্ষিক সাধারণ সভা ২৯–৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। पर्सा के एसपी भट्टराई की पहल पर पत्रकारों के साथ विचार-विमर्श एवं अंतरक्रिया कार्यक्रम/পারসার এসপি ভট্টরাইয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আন্তঃক্রিয়া অনুষ্ঠান दीपेंद्र प्रजापति बने दैनिक मेयर अचोल के नेपाल संवाददाता/দৈনিক মায়ের আঁচল এর পারসা নেপাল প্রতিনিধি দীপেন্দ্র প্রজাপতি/Deependra Prajapati has become the Nepal correspondent for Dainik Mayer Achol वन्दे मातरम्‌को १५० वर्षको अवसरमा वीरगञ्जमा सांस्कृतिक साँझ सम्पन्न/ বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পালন। মায়ের আঁচল রিপোর্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট ICJ Global Media Group LLC and SAARC Journalist Forum Sign Strategic MoU to Strengthen Global Journalism Cooperation/ आईसीजे ग्लोबल मीडिया ग्रुप एलएलसी और सार्क पत्रकार फोरम वैश्विक पत्रकारिता सहयोग को मजबूत करने के लिए रणनीतिक समझौता ज्ञापन पर हस्ताक्षर करते हैं

পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, জুলাই ২৪, ২০২৬,
  • 51 Time View

সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পে এক জওয়ানের গুলিতে দুই সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান।

এতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান ঘটনাস্থলেই নিহত হন। তারা হলেন বিহারের ছাপরা জেলার বাসিন্দা অজয় কুমার সিং (৫১) এবং মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার বাসিন্দা আম্বাদাস সুরেশ দরগু (৩৭)। আহত জওয়ান বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে দুই ইউনিটের কয়েকজন জওয়ানের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।
নিহতদের মরদেহও ময়নাতদন্তের জন্য মলদা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘটনার কারণ জানানো না হলেও বাহিনীর সূত্র বলছে, জওয়ানরা বিশ্রামে থাকাকালে অভিযুক্ত শিবম মিশ্র হঠাৎ গুলি চালান। তার বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ছিল। ওই ঘটনায় বিএসএফের অভ্যন্তরীণ আইনে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে নিজ রাজ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই সে আবার নতুন করে এই ঘটনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category