৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
वीरगंज के नेशनल मेडिकल कॉलेज में एम्बुलेंस चालकों के लिए बेसिक लाइफ सपोर्ट (BLS) प्रशिक्षण संपन्न/বীরগঞ্জের ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স চালকদের জন্য বেসিক লাইফ সাপোর্ট (BLS) প্রশিক্ষণ সম্পন্ন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এআই ক্যামেরা উদ্বোধন হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট अमेरिकास्थित मधेशी एसोसिएशन (MAA) की वार्षिक आमसभा 29–30 अगस्त को होगी/ আমেরিকাস্থ মধেশী অ্যাসোসিয়েশন (এমএএ)-এর বার্ষিক সাধারণ সভা ২৯–৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। पर्सा के एसपी भट्टराई की पहल पर पत्रकारों के साथ विचार-विमर्श एवं अंतरक्रिया कार्यक्रम/পারসার এসপি ভট্টরাইয়ের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আন্তঃক্রিয়া অনুষ্ঠান दीपेंद्र प्रजापति बने दैनिक मेयर अचोल के नेपाल संवाददाता/দৈনিক মায়ের আঁচল এর পারসা নেপাল প্রতিনিধি দীপেন্দ্র প্রজাপতি/Deependra Prajapati has become the Nepal correspondent for Dainik Mayer Achol वन्दे मातरम्‌को १५० वर्षको अवसरमा वीरगञ्जमा सांस्कृतिक साँझ सम्पन्न/ বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পালন। মায়ের আঁচল রিপোর্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট ICJ Global Media Group LLC and SAARC Journalist Forum Sign Strategic MoU to Strengthen Global Journalism Cooperation/ आईसीजे ग्लोबल मीडिया ग्रुप एलएलसी और सार्क पत्रकार फोरम वैश्विक पत्रकारिता सहयोग को मजबूत करने के लिए रणनीतिक समझौता ज्ञापन पर हस्ताक्षर करते हैं

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে শোহাদায়ে কারবালা ও সাংগঠনিক কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 225 Time View

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে শোহাদায়ে কারবালা ও সাংগঠনিক কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত।

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ

২৫ জুলাই শুক্রবার বিকাল সাড়ে চারটায় ঢাকার জাতীয় প্রেসক্লাব আবদুস সালাম মিলনায়তনের (তিন তলায়) বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে শোহাদায়ে কারবালা ও সাংগঠনিক কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এবং মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ এর উপদেষ্টা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডঃ আ খ ম খালিদ হোসেন ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক দেশ জগতের সম্পাদক প্রকাশক ও মাআসাপ বাংলাদেশ এর উপদেষ্টা কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।
অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কথাসাহিতিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাওলানা এ কে এম আশরাফুল হক নির্বাহী সভাপতি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, মাওলানা আজহারুল ইসলাম চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী জনতা পার্টি, আকবর হোসেন ফাইটন চেয়ারম্যান, আলহাজ্ব মাওলানা আলতাফ হোসেন মোল্লা চেয়ারম্যান জাতীয় ঐক্যজোট নতুন বাংলা , মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও দৈনিক ডেসটিনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর ,
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কবি ইসমাইল হোসেন জনি সহ-সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ, এস এম আবু তাহের সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ,, অ্যাডভোকেট মনজুল ইসলাম মঞ্জুর সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী পরিষদ, মোহাম্মদ তানভীর হাসান সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সমন্বয় পরিষদ, ডাক্তার ফুয়াদ হাসান সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদ, জসিম উদ্দিন খান সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদ, ডাক্তার শামীমা সুলতানা , ডেসটিনি মাল্টিমিডিয়ার ইনচার্জ মোঃ লিটন ও এম এইচ প্রিন্স প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা খালিদ হোসেন বলেন কারবালার মাধ্যমেই ইসলাম পূর্ণ জীবন লাভ করেছে। সেই দিন ইমাম হোসাইন এবং তার সঙ্গীরা যদি জীবন উৎসর্গ না করতেন তাহলে ইসলামের পতাকা চিরদিনের জন্য অতল গহবরে নিমজ্জিত হয়ে যেত ।৬১ হিজরী ছিল মুসলমানদের জন্য হক বাতিলের টার্নিং পয়েন্ট। ইমাম হুসাইনের ত্যাগ যদি আমরা অনুসরণ করতাম তাহলে পৃথিবীতে অন্যায় অত্যাচার বলে কিছু থাকত না।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন ৬১ হিজরী শুধু ইতিহাস না বরং এটা মুসলমানদের জন্য বন্ধু দুশমন চেনার অন্যতম পথ আওলাদে রাসুল ইমাম হোসাইন যে ত্যাগ স্বীকার করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা তার সেই ত্যাগের মাধ্যমে ইসলাম আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনি সকল মুসলমানকে তার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন মুসলমান এক না হলে বিজাতিরা প্রতিনিয়ত এই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাবে এবং মুসলমানদের ঈমান ধ্বংস হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category