২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ডিসি এসপির যৌথ উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষদের মাঝে খাবার স্যালাইন বিতরণ । মায়ের আঁচল রিপোর্ট ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১৫। মায়ের আঁচল রিপোর্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী কে কেন্দ্র করে টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা । মায়ের আঁচল রিপোর্ট ঈদুল আযহা উপলক্ষে ১৩ কুরবানীর পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মায়ের আঁচল রিপোর্ট দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার ৪টি ইউনিয়ন কে নিয়ে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মি ওবিভিন্ন পেশাজিবিদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু কৃষক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। মায়ের আঁচল রিপোর্ট

মায়ের আঁচল এর উপদেষ্টা কবি,গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৬৯ জন্মদিন।। দৈনিক মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 349 Time View

মায়ের আঁচল এর উপদেষ্টা কবি,গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৬৯ জন্মদিন।

হারুন অর রশিদ সাগর, নিজস্ব প্রতিনিধি:- সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার অদম্য ক্ষমতা সম্পন্ন সাহসী মানুষ কবি এম আর মনজু । একজন গানের মানুষ সুরের মানুষ তিনি । একাধারে কবি, গীতিকার, ছড়াকার ও সংগঠক । এম আর মনজুর পুরো নাম মাকসুদুর রহমান মনজু । জন্ম ১০ নভম্বর ১৯৫৬, তার পিতার কর্মস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ । স্থায়ী নিবাস গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামে। বড় বোন নাহার খন্দকারের দেখাদেখি ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত হন । তার প্রথম লেখা প্রকাশ পায় ১৯৭৩ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে প্রকাশিত কাকলি নামক ছড়া সংকলনে । এরপর থেকেই নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা ছড়া কবিতা প্রকাশ হতে থাকে । এছাড়া তার লেখা অসংখ্য গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে প্রচার হয় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে । ১৯৯৩ সালে সর্বপ্রথম তার লেখা গান মানবজনমে আর হবে না বিশিষ্ট সুরকার আবু তাহের চিশতীর সুরে শিল্পী মিনা বড়ুয়ার কণ্ঠে রেকর্ড করে প্রচার করা হয় । সাম্য দর্শন এই গানের মানুষটি গান, কবিতা ও ছড়া রচনায় এ পর্যন্ত শতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন । তার মধ্যে উল্লেখযোগ্য ভারতের কলকাতা থেকে পশ্চিমবঙ্গের অতন্দ্র সংগঠনের কবি গোবিন্দ হালদার স্মৃতি পদক-২০০৯, ভারতের চব্বিশ পরগনা থেকে আলো আভাষ সাহিত্য সম্মাননা, নেপালের ক্রিয়েটিভ রাইটার্স সম্মাননা এবং বাংলাদেশে বঙ্গবন্ধু স্মৃতি পদক , ভাসানি স্মৃতি পদক ও সরগম ললিত কলা একাডেমী সম্মাননা, মায়ের আঁচল সম্মাননা পদক এবং শুভজন গুণীজন সম্মাননা পদক সহ ভারত বাংলাদেশ থেকে আরও অনেক পুরস্কার ও সম্মাননা ভূষিত হয়েছেন তিনি । এম আর মনজুর বিভিন্ন সাহিত্য রচনার মধ্যে সময়ের কাছে নামক একটি কবিতার বই, হাউ কাউ , কড়রা কড়রা ছড়া , কাড়াকাড়ি , ও রোমান্টিক ছড়ার বই সন্ত্রাসী বউ এবং লক্ষ্মী বউ সহ ৭ টি ছড়ার বই এবং শিশুদের জন্য গল্পের বই ‘বাজারের ব্যাগ’সহ মোট ৯ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে । কবি ও ছড়াকার এম আর মনজু একসময় স্বনামধন্য পত্রিকা দৈনিক আজদের সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন । একই পদে ছিলেন দৈনিক জনপদ ও দৈনিক সমাচার পত্রিকায় এবং দৈনিক সমাচারের শিশুদের পাতা ফুলকলিদের আসর এর পরিচালক ছিলেন তিনি ।তাছাড়া দৈনিক আজাদ পত্রিকার শিশুদের পাতা মুকুলের মাহফিল এর পরিচালক হিসাবে দীর্ঘদিন ।যেটির সর্বপ্রথম পরিচালক ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন । বর্তমানে এম আর মনজু জাতীয় গীতিকবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এম আর মনজু সাংস্কৃতিক সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন । একই সাথে শুদ্ধ ধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজনের সাংগঠনিক উপদেষ্টা এবং মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ এর উপদেষ্টা ও নির্বাচন কমিশনার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, ছড়াকার এম আর মনজু’র সাহিত্য ও গান রচনায় অনুপ্রেরনা যুগিয়েছেন তার মা মরহুমা রাবিয়া খাতুন , বাবা মরহুম সাহাবুদ্দিন এবং বড় বোন নাহার খন্দকার । আর বর্তমানে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করে চলছেন তার জীবন সঙ্গিনী মমতাজ রহমান। আজ ১০ নভেম্বর ছড়া ও ছন্দের মানুষ এম আর মনজু’র ৬৯তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাকে আরও দীর্ঘ হায়াত দান করেন, এবং তার মাধ্যমে ছড়িয়ে যাক আরও আলো এই প্রত্যাশা নিরন্তর । তাঁর প্রতি রইলো অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা হারুন অর রশিদ সাগর প্রতিষ্ঠাতা ও সভাপতি মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category