১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত নারায়ণগঞ্জ জেলা হয়ে কুমিল্লা জেলা দিয়ে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান । ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত। নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত পরে স্বামী নিজেই আত্মহত্যা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবী গ্রেফতার।

সন্ত্রাসীদের হামলায় আহত দুই সাংবাদিকের খোঁজখবর ও দুঃখ প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা ডিসি।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 200 Time View

সন্ত্রাসীদের হামলায় আহত দুই সাংবাদিকের খোঁজখবর ও দুঃখ প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা ডিসি

হারুন অর রশিদ সাগর,নিজস্ব প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।
গত রোববার (৪ মে) তিনটার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় এ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি এঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আহত দুই সাংবাদিকের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার পক্ষে নির্দেশে এন ডি সি মোহাম্মদ তামশিদ ইরাম খান ও নাজির মোঃ কামরুল ইসলাম ৩০০ শয্যা হাসপাতাল খানপুর মিলন বিশ্বাস হৃদয়কে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং যাতে আর কোন দিন কোন সাংবাদিকের উপর কোন সন্ত্রাসীরা হামলা করার সাহস না পায় সে লক্ষ্যে সাংবাদিকের ওপর আক্রমণকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক এবং খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিসি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category