৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

সুনামগঞ্জের মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, জুন ১২, ২০২৬,
  • 54 Time View

সুনামগঞ্জের মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল গবেষণাকর্ম উপস্থাপন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রদর্শনীর আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category