অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে হারুন অর রশিদ সাগর সম্পাদিত" উড়ন্ত পাখির দুরন্ত পালক,, কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
বাংলা একাডেমী কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা শেষের দিন মঞ্চে গতকাল সোমবার ১৫ মার্চ বিকেলে হারুন অর রশিদ সাগরে সম্পাদিত উড়ন্ত পাখি দুরন্ত পালক নামক কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ও উড়ন্ত পাখি দুরন্ত পালক গ্রন্থের সম্পাদক ও লেখক কবি সাংবাদিক হারুন অর রশিদ সাগরের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপ-পরিচালক বিশিষ্ট কবি ও সাহিত্যিক ডক্টর সাহেদ মনতাজ অনুষ্ঠানে ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, বইয়ের লেখক কবি রাশিদা বেগম, কবি রওশন আরা ,কলি বেগম, পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম, কবি রফিক প্রমুখ।
