১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান । ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত। নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত পরে স্বামী নিজেই আত্মহত্যা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবী গ্রেফতার। নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬,
  • 16 Time View

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,​এম আর টি মাসুদ বিশেষ প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের অরাজকতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল পূর্ব প্রতিবাদ সভায় মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার হরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য আওয়ামী লীগ এখনো নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠন রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষায় যেকোনো চক্রান্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে।

​এ সময় মহানগর বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

​সমাবেশ শেষে গণমাধ্যমে বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।”

​উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category