২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা। মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির कैसीनो में नेपाली नागरिकों को प्रवेश कराकर जुआ खिलाने और खेलने के आरोप में 8 गिरफ्तार/ক্যাসিনোতে নেপালি নাগরিকদের প্রবেশ করিয়ে জুয়া খেলানো ও খেলার অভিযোগে ৮ জন আটক।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬,
  • 114 Time View

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নয়

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি: কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে এক ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন—এমন অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল স্পষ্ট করেছে যে, তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোনো পদে নেই এবং সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-এর নির্দেশনায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে কেন্দ্রীয় যুবদলের নজরে এসেছে। অথচ আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ-এর নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে জোসেফ নামে কোনো ব্যক্তি নেই।

এ কারণে তার যেকোনো অনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য বা কার্যকলাপের দায়ভার জাতীয়তাবাদী যুবদল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের নাম ব্যবহার করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার অনুসারীদের মাধ্যমে বড় বড় বিলবোর্ড, পোস্টার ও ব্যানার স্থাপন করেছেন। বিভিন্ন প্রচারণায় তিনি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বের দাবিদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অপরদিকে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বিভিন্ন দলীয় কর্মসূচিতে বারবার স্পষ্ট করে বলেছেন, বর্তমান ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির বাইরে যুবদলের নামে কেউ সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারে না। একই সঙ্গে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অপকর্ম বা সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category