১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাষাঢ়া-পঞ্চবটি সড়ক ৬ লেন ও মাদকবিরোধী যৌথ অভিযান চান নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড.আব্দুল্লাহ আল আমিন । নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এ সময় দুইটি অফিসেই ৩১ তারিখের ঘরে কর্মকর্তাদের স্বাক্ষর থাকলেও বাস্তবে অফিসে কেউ উপস্থিত ছিলেন না। নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ,নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়। সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) যশোর জেলার সন্তান মোঃ হাবিবুর রহমান। ফতুল্লার হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য গ্রেফতার। বন্দর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি।

চাষাঢ়া-পঞ্চবটি সড়ক ৬ লেন ও মাদকবিরোধী যৌথ অভিযান চান নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড.আব্দুল্লাহ আল আমিন ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 22 Time View

চাষাঢ়া-পঞ্চবটি সড়ক ৬ লেন ও মাদকবিরোধী যৌথ অভিযান চান নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড.আব্দুল্লাহ আল আমিন ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে আজ ৩১ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি মাদক ও কিশোর গ্যাং দমনে সারাদেশে সমন্বিতভাবে যৌথ অভিযান পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।

নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চাষাঢ়া-পঞ্চবটি সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, জনবহুল এই এলাকার ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবিলায় সড়কটির দ্রুত আধুনিকায়ন প্রয়োজন। পাশাপাশি স্টেডিয়াম এলাকায় ওভারব্রিজ নির্মাণ এবং শীতলক্ষ্যা নদীতে অবৈধ মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আব্দুল্লাহ আল আমিন বলেন, “রাজনৈতিক ভিন্নমত রাজনীতির জায়গায় থাকবে; কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সরকারি দল, বিরোধীদল সবাইকে একযোগে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে কোনো অসহযোগিতা থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category