দেশব্যাপী 'ভূমিসেবা মেলা ২০২৬' এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ তথা দেশব্যাপী অনলাইনে 'ভূমিসেবা মেলা ২০২৬' এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)
এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় 'ভূমিসেবা মেলা ২০২৬' এর উদ্বোধন অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার,নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)গণ, নারায়ণগঞ্জ জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভূমিসেবা গ্রহীতাসহ ভূমি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।
এ 'ভূমিসেবা মেলা ২০২৬' চলবে আগামী ২১ মে,২০২৬ খ্রি. পর্যন্ত। মেলা চলাকালীন সেবাগ্রহীতারা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ স্টলে এসে ভূমি সংক্রান্ত যেকোন সেবা গ্রহণ করতে পারবেন।