নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলাসহ ২৯ টি মামলার আসামি মোঃ মামুন ডাকাতসহ ০২ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
৩০ অক্টোবর ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৩.৫০ ঘটিকার সময় বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান, এসআই/আব্দুল আলিম, এসআই/মামুন ইসলাম, এসআই/ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন সোনাচড়াবাগ সাকিনস্থ সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ীর সামনে মোঃ রফিকুল ইসলাম এর বালুর মাঠে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ১। মোঃ মামুন (৪৬), পিতা-মৃত আকবর ডাকাত, সাং-সোনাচড়া, ২। মোঃ মুক্তার হোসেন (৫০), পিতা-মৃত ওসমান, মাতা-ফিরোজা বেগম, সাং-সোনাচরাবাগ এবং ৩। রিয়াদ (২২), পিতা-জয়নাল, মাতা-ইয়াসমিন, সাং-সোনাচরাবাগ, সর্ব থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদের‘কে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে ডাকাতি সংগঠনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে দেশীয় অস্ত্র রাখার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতদের নিকট হতে নিম্ন বর্ণিত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়ঃ-
০৩ টি ছোরা,০৩ টি চাপাতি,ডাকাতির কাজে ব্যবহৃত একটি Tecno SPARK 40 মোবাইল, ০১ টি রামদা ,০২ টি কাঠের বাটযুক্ত ছেনি,০১ টি এসএস পাইপের নিউ চাইনিজ কুড়াল। ২০০ শত টাকার নোট ০১ টি, ১০০ টাকার নোট ৪০ টি, ৫০ টাকার নোট ১১ টি, ২০ টাকার নোট ১৫ টি এবং ১০ টাকার নোট ১০ টিসহ সর্বমোট ৫১৫০/-(পাঁচ হাজার একশত পঞ্চাশ) টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত ১। মোঃ মামুন (৪৬) এর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ ২৯ টি মামলা বিচারাধীন রয়েছে।