২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা। মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির कैसीनो में नेपाली नागरिकों को प्रवेश कराकर जुआ खिलाने और खेलने के आरोप में 8 गिरफ्तार/ক্যাসিনোতে নেপালি নাগরিকদের প্রবেশ করিয়ে জুয়া খেলানো ও খেলার অভিযোগে ৮ জন আটক।

নাঃগঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি , উপকরন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫,
  • 300 Time View

 নাঃগঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি , উপকরন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” – এই শ্লোগান কে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের  উদ্যোগে   ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস  উদযাপন উপলক্ষে আনন্দ  র্যালি,সহায়তা উপকরণ হুইল চেয়ার,সাদা ছড়ি বিতরণ  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
৩ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায়  জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জেলা  প্রশাসক  মোঃ রায়হান কবির। এসময় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন  আ. ফ. ম মশিউর রহমান,  নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার  ইব্রাহিম হোসেন, সমাজসেবা অধিদপ্তরের  উপ-পরিচালক  আসাদুজ্জামান সরকার, ,  প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ সোহাইল।
প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ  সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থা’র  এড,আবুল কালাম আজাদ, আঁধারের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’র সভাপতি সেলিম রেজা, উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক শাকিলা ইসলাম, ,কিডস ক্যাম্পাস স্কুল এন্ড চাইল্ড ডেভোলাপম্যান্ট সেন্টার , সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল,  বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বিভিন্ন প্রতিবন্দী সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন এনজিওর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনির্বান চাইল্ড কেয়ার এর সৌজন্যে কেক কেটে দিবসের উদ্ভোদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সৌজন্যে হুইলচেয়ার  বিতরণ করা হয়। 
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির  বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে এই প্রতিবন্ধীদের শিক্ষা, চাকরি ও সবজায়গায় সমান সু্যোগ করে দিতে হবে। সরকারি দপ্তর গুলিতে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিত করতে হবে। সহায়তার উপকরণগুলি তাদের ব্যবহার উপযোগী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গর্ভবতী মহিলার যত্ন নিতে হবে এবং শিশুদের সঠিক পরিচর্যা নিতে হবে। জেলা প্রশাসক আরো বলেন প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটিয়ে সত্যিই আনন্দিত হয়েছি। তাদের হাসি ও উচ্ছাসই এসব আয়োজন এর আসল প্রাপ্তি। আসুন আমরা সবাই সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারাও দেশের সম্পদ। তাদেরকে কাজে লাগাতে হবে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category