নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
২১ নভেম্বর ২০২৬ বেলা ১২:০০ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা পঞ্চবটী রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে এতে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে জানা যায়, সড়কে থাকা একটি স্ল্যাবের ওপর দিয়ে কভার্ড ভ্যানটি যাওয়ার সময় স্ল্যাবটি সরে যায় এতে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানটি উল্টে পাশে থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়ে।
এতে প্রাইভেট কারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়ির ভেতরে থাকা চালকের একটি পা দুই গাড়ি চিপায় থাকায় কেটে যায় এতে গুরুতর আহত হয়ে চাপা পরা প্রাইভেট কারের মধ্যে আটকা পড়েন । সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে বিধ্বস্ত গাড়ি ভীতর থেকে শরীরে ও পায়ে মারাত্মক আহত অবস্থায় ড্রাইভার আহাদ আলীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে গত দীর্ঘদিন ধরে ফতুল্লা পঞ্চবটি টু চাষাড়া রাস্তাটি মেরামতের কাজ চলছিল প্রায় সময় দেখা যায় যে এখানে জ্যাম লেগেই থাকে সামান্য বৃষ্টি বাদল আসলেই রাস্তাটি অবস্থা খুব গুরুতর হয়ে পড়ে এতে ছোটখাটো গাড়িসহ সাধারণ মানুষ চলাচ্ছলে খুব বাধা সৃষ্টি হয়।