১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এ সময় দুইটি অফিসেই ৩১ তারিখের ঘরে কর্মকর্তাদের স্বাক্ষর থাকলেও বাস্তবে অফিসে কেউ উপস্থিত ছিলেন না। নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ,নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়। সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) যশোর জেলার সন্তান মোঃ হাবিবুর রহমান। ফতুল্লার হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য গ্রেফতার। বন্দর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি। নারায়ণগঞ্জের ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এ সময় দুইটি অফিসেই ৩১ তারিখের ঘরে কর্মকর্তাদের স্বাক্ষর থাকলেও বাস্তবে অফিসে কেউ উপস্থিত ছিলেন না।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 14 Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এ সময় দুইটি অফিসেই ৩১ তারিখের ঘরে কর্মকর্তাদের স্বাক্ষর থাকলেও বাস্তবে অফিসে কেউ উপস্থিত ছিলেন না।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

সোমবার ৩১ আগস্ট ২০২৬ নারায়ণগঞ্জ শহরের খানপুরজ তো এসিলেন্ট অফিসে সকাল সাড়ে আটটার দিকে আচমকা পরিদর্শনে আসেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
প্রথমে তিনি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে এবং পরবর্তীতে ফতুল্লা ভূমি অফিসে আসেন এবং হাজিরা খাতা সহ গুরুত্বপূর্ণ ভলিয়ম খাতা খুলে দেখেন।

পরিদর্শন শেষে ভূমি প্রতিমন্ত্রী বলেন অনেক সাধারন মানুষের অভিযোগ আমার কাছে আসে অভিযোগের মাত্রা এখানে বেশি তাই ভাবলাম এখানে এসে ঘুরে যাই । এটাতো আমার কাজেরই একটা অংশ।
এখানে এসে দেখলাম সময় মতো অফিসে না আসার যে প্রবণতা সারা বাংলাদেশের সেটা এখানেও আছে ।
তবে সবচেয়ে বিরক্ত লেগেছে আমার কাছে দুইটা অফিসের একটা অফিসেও কর্মকর্তারা ঠিক সময় মত উপস্থিত না হওয়া এবং কেউই উপস্থিত ছিলেন না অথচ ৩১ আগস্ট হাজিরা খাতায় তাদের স্বাক্ষর ।
এটা ভারী অদ্ভুত বিষয়ের লাগলো আমার কাছে ।
কোন মতে গ্রহণযোগ্যতা নয়। এটা সম্পূর্ণ জালিয়াতি। দুইটা সার্কেলে কেউ উপস্থিত ছিলেন না অথচ হাজিরা খাতায় তাদের স্বাক্ষর এটা মেনে নেওয়ার মতো নয়।

তিনি আরো বলেন এখানে সেবা প্রদানের কোন ম্যান্টেলি চোখে পড়ে নি। এত বড় গুরুত্বপূর্ণ একটি জায়গা অথচ এখানে পর্যাপ্ত সিকিউরিটি নেই।
ছিল না কোন আনসার বাহিনী । কোন আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্বে ছিল না।

তিনি আরো বলেন আমাদের স্টাফদের কে দায়িত্বশীল হতে হবে। নীতিবান এবং আন্তরিক হতে হবে। তাহলেই সাধারণ মানুষ তাদের কাছ থেকে ঠিকমতো সেবা পাবেন। আমি তথ্য নিয়েছি ব্যবস্থা গ্রহণ করা হবে ।
তবে আমাদের মনস্তাত্ত্বিক ব্যবস্থা নিতে হবে আগে ।
সময় মত কর্মস্থলে আসাটা কোন কঠিন কাজ নয় যদি আমার সদিচ্ছা থাকে।
মন্ত্রী ভূমি অফিস ঘুরে দেখেছেন এবং সেবাগ গ্রহীতাদের বসার স্থান অর্থাৎ ওয়েটিং জায়গাটি ছিল অপরিষ্কার এবং অগোছালো যেখানে বসার ভালো ব্যবস্থা ছিল না এই বিষয়টি দেখেও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
এবং অনেকের সাথেই বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন।
জনগণের কি ধরনের সমস্যা নিয়ে এখানে আসে এবং কি ধরনের সেবা থেকে তারা বঞ্চিত হয় সেই বিষয়গুলো তিনি বারবার জানতে চেয়েছেন।
মন্ত্রী অতি দ্রুত তার সমাধানের লক্ষ্যে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category