নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি হারুন অর রশিদ সাগর :-
নারায়নগঞ্জের সুপরিচিত সুখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ রমজান (৭ মার্চ) শহরের চাষাঢ়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে ইফতারের পাশাপাশি বিনোদনের জন্যও বিভিন্ন ব্যবস্থা ছিলো।
আছরের নামাজের পর থেকে অনুষ্ঠানিকতা শুরু হয়ে রাত ৮.৩০ পর্যন্ত অনুষ্ঠানটি চলে।
দোয়া ও মোনাজাত শেষে ইফতার ভোজের পর শুরু হয় পুরনো বন্ধু-বান্ধবদের আলাপচারিতা, সৌজন্য কুশল বিনিময় এবং বহুদিন পর এই ইফতার পার্টি কেন্দ্র করে আইটি স্কুলের ব্যাচ ৯৮’র বন্ধুরা একত্রিত হওয়ায় গড়ে ওঠে এক মিলন মেলা, আনন্দ উৎসব, হইচই, আনন্দ আড্ডা। এ সময় অনেকেই সেলফি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। সর্বোপরি সকলের হাসি ঠাট্টা আনন্দে গান ও গজল ও কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে উঠে পুরো আয়োজন।
পরবর্তীতে আবারও নতুন কোন আনুষ্ঠানিক কর্মসূচীর মাধ্যমে সকল স্কুল বন্ধদের মিলন মেলা ঘটবে এই প্রত্যাশায় অনুষ্ঠান ইতি টানা হয়েছে।
