নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
সোমবার ১৯ অক্টোবর ২০২৬ নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ, সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও জামদানি পল্লী পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রাষ্ট্রদূত সকালে প্রথমে পানাম নগরীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ পূজা মন্ডপ সহ গুরুত্বপূর্ণ কিছু স্থান পরিদর্শন করেন।
তাঁর সঙ্গে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী ও ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর , জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, নারানগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এসময় রাষ্ট্রদূত সোনারগাঁয়ের জামদানি পল্লীতে কারুশিল্পীদের হাতে বোনা জামদানি শাড়ির কারুকাজ ও পানাম নগরী পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন এটি মূলত পারিবারিক সফর ছিল পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের ঐতিহাসিক বোষ কেবিন পরিদর্শন করেন।