২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত। তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান- রেজার রিপন নারায়ণগঞ্জে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে তুলে ধরেন নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ ৯২ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ প্রবেশ পথ বন্ধ করে চাষাড়ায় আবারো ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে যানচলাচল বন্ধ জনজীবন বিপর্যস্ত ।

নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 22 Time View

নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা, সেই অনন্তের সন্ধানী মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে শনিবার ১৭ অক্টোবর ২০২৬ বিকেলে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে লালন স্মরণানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য,লালনগীতি পরিবেশিত হয়।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন হলে এই স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, লালন সাঁই ছিলেন জাত-পাত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার কবি। তাঁর গানে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা। লালনের দর্শন আমাদের শেখায়, মানুষের পরিচয় মানুষ হিসেবেই। আজকের সমাজে বিভেদ, হিংসা ও বিদ্বেষ দূর করতে লালনের মানবতাবাদী চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে লালনের দর্শন ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশ কে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব,কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন ।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category