নারায়ণগঞ্জে ১৮৩ বোতল ESKUF সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনসহ এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) হাফিজুল ইসলাম এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১ টি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করেন ।
অভিযানে ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। বিল্লাল হোসেন (৫৫), পিতা-মৃত কুতব উদ্দিন, মাতা-মুত সামছুন্নাহার, সাং-প্রাকপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, বর্তমান ঠিকানা সাং-বরাব (মানিক এর বাড়ীর ভাড়াটিয়া), তারাবো পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ;
২। রাসেল (৩৫), পিতা-তাজুল ইসলাম, সাং-কলাকান্দা, থানা-মতলব, জেলা-চাঁদপুর, বর্তমান ঠিকানা সাং-বরাব (বাতেন এর বাড়ীর ভাড়াটিয়া), তারাবো পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার অন্তর্গত বরাবো এলাকা হতে ১৮৪ বোতল ESKUF সহ গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ১২ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশ তথা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।