নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিপিএম এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র)/মোঃ খলিল মিয়া এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সাকিনস্থ রেল লাইন সংলগ্ন ইয়াছিন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেছেন।
সোমবার 2 নভেম্বর ২০২৬ রাত ১২টা দশ মিনিটে অভিযান কালে মাদক ব্যাবসায়ী- মোঃ মোস্তাকিম (৪২), পিতা-মৃত ইউনুস মোল্লা, মাতা- মৃত জাহেরা বেগম, সাং-আলীগঞ্জ, জোড়া ৫ম তলা, থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর পিসিপিআর যাচাই করে একাধীক মাদক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা
হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে পুলিশ জানিয়েছে।