নারায়ণগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
-হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় "ক" সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/মিলন ফকিরসহ ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় ফতুল্লা মডেল থানাধীন পিলকুনী কলাবাগান পাঠাগার গলিস্থ পলাশের বাড়িতে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মিলি আক্তার (২৬), পিতা-সেলিম হোসেন, মাতা-শান্তা বেগম, স্বামী-মিলন, সাং-মালি গ্রাম, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-পিলকুনী কলাবাগান, পাঠাগার গলি, পলাশের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর ঘরের ভিতর থেকে ৪৬ (ছেচল্লিশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মিলি আক্তার (২৬) নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করায় তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে।আজ আদালতে প্রেরণ করা হবে।