১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ,নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়। সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) যশোর জেলার সন্তান মোঃ হাবিবুর রহমান। ফতুল্লার হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য গ্রেফতার। বন্দর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি। নারায়ণগঞ্জের ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই তরুণ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণ।

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ,নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 2 Time View

নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ,নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

সোমবার ৩১ আগষ্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল ইউসুফ খান টিপু সহ এডিসি,ডিসি অফিস এবং এসপি অফিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেত্রীবৃন্দ।

সভায় জনসাধারণের নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মাননীয় প্রতিমন্ত্রী।
জননিরাপত্তা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্ত্রী বলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন আমরা সকলেই সরকারের একটা অংশ তবে জনগণের কল্যাণে সর্বদাই সতেস্ত থাকতে হবে জনগণ যাতে করে কোন ব্যাপারে কোনরকম ঝামেলায় না পড়ে হয়রানিক শিকার না হয় সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে। জনগণের কাজের জন্যই জনগণ আমাদেরকে মনোনীত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category