১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) যশোর জেলার সন্তান মোঃ হাবিবুর রহমান। ফতুল্লার হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য গ্রেফতার। বন্দর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি। নারায়ণগঞ্জের ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই তরুণ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণ। মাদক কারবারীদের বিরোধের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত ১ জন যুবক আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি।

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) যশোর জেলার সন্তান মোঃ হাবিবুর রহমান।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, আগস্ট ৩০, ২০২৬,
  • 22 Time View

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) যশোর জেলার সন্তান মোঃ হাবিবুর রহমান।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাদারীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে । ২৪তম বিসিএসের কর্মকর্তা তিনি।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

মো. হাবিবুর রহমান এর আগে মাগুরা জেলা ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার ছিলেন । তাঁর বাড়ি যশোর জেলায়।

এদিকে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাঁর বদলির আদেশ দেওয়া হয়।
নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি আসবে বলে নারায়ণগঞ্জ বাসী তথা সংশ্লিষ্টরা মনে করছেন।

২৫তম বিসিএসের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার প্রায় নয় মাসের মাথায় তাঁকে হাইওয়ে পুলিশে বদলি করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category