নারায়ণগঞ্জ জেলা হয়ে কুমিল্লা জেলা দিয়ে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
আজ ০১ অক্টোবর ২০২৬ইং (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার সময়ে তারুণ্যের অহংকার, বিএনপি'র চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী সফরে যাচ্ছেন।
ফেনী সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নারায়ণগঞ্জ জেলা ও মেঘনা দাউদকান্দির থানা উপজেলার বিএনপির বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সাইনবোর্ড , মৌচাক, সোনারগাঁও মেঘনা উপজেলার নতুন রাস্তা সংলগ্নে ভাটেরচর এলাকা দিয়ে দাউদাউকান্দি-কুমিল্লার মেঘনা গোমতী সেতু টোল প্লাজা এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ফেনী সফর। এই এক দিনের সফরে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
তার মধ্যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুত্ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান গিয়েছে। এই সফরকে ঘিরে উত্তর পূর্বাঞ্চলের মানুষের মনে অনেক আনন্দ উৎপন্ন বিরাজ করছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছে। প্রখর রোদের মধ্যেও নারী পুরুষ আবাল বৃদ্ধা সবাই একত্রে তারেক রহমান তারেক রহমান বলে শ্লোগান দিয়ে মুখরিত করে রেখেছে ।