মানুষের কল্যাণে আমাদের প্রশাসন কাজ করতে বদ্ধপরিকর-
নারায়ণগঞ্জ ডিসি ও এসপি
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
অস্বাভাবিক গরমে পথচারী, শ্রমিক ও ট্রাফিকদের পাশে ডিসি-এসপি।
অত্যাধিক রোদে ভাবসা গরমে তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখনই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর উদ্যোগে বুধবার ৩ জুন দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ঠান্ডা পানীয়, ওরস্যালাইন ও খাবার বিতরণ করে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন।
তাই তীব্র গরমে স্বস্তি পেয়ে সাধারণ মানুষ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রিকশা চালক ও দিনমজুরা জানান, সারাদিন রোদে কাজ করি। একটু ঠান্ডা পানি পেলে শরীরটা চাঙা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্যারেরা যে আমাদের কথা মনে করে যে আয়োজন করেছে এটাই অনেক কিছু।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, রৌদ্রের প্রখরতায় জীবিকার তাগিদে মানুষকে রাস্তায় বের হয় ।
তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষ যেন কিছুটা স্বস্তি পান, সে চিন্তা থেকেই এ উদ্যোগ। মানুষের কল্যাণে আমাদের প্রশাসন কাজ করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, তাপদাহে পুলিশ সদস্যরাও ঝুঁকি নিয়ে সড়কে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাধারণ শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে আমরা জেলা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছি।