২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী মুক্তি পেয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। মায়ের আঁচল রিপোর্ট মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ডিসি এসপির যৌথ উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষদের মাঝে খাবার স্যালাইন বিতরণ । মায়ের আঁচল রিপোর্ট ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১৫। মায়ের আঁচল রিপোর্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী কে কেন্দ্র করে টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা । মায়ের আঁচল রিপোর্ট ঈদুল আযহা উপলক্ষে ১৩ কুরবানীর পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মায়ের আঁচল রিপোর্ট দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার ৪টি ইউনিয়ন কে নিয়ে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জ ফতুল্লায় ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাব স্টেশনের ডাকাতির ঘটনায় ৯ জনকে আটক করেছে র‍্যাব-১১ । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 158 Time View

নারায়ণগঞ্জ ফতুল্লায় ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাব স্টেশনের ডাকাতির ঘটনায় ৯ জনকে আটক করেছে র‍্যাব-১১

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাব-স্টেশনে ডাকাতির ঘটনা জড়িতের অভিযোগে ৯ জনকে আটক করেছে র‍্যাব-১১, উদ্ধার করা হয়েছে লুন্ঠিত মালামাল

র‍্যাব জানায়, সোমবার রাতভর নারায়ণগঞ্জের ফতুল্লার সামাদ নগর ও ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে নয় ডাকাতকে আটক করেছে
এসময় ডাকাতি হওয়া এক ট্রাক মালামাল ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত নয় জনের মধ্যে মো. লিটন (৩৭), মো. রফিকুল (২৮), মো. সাইদুল (৩১), মো. আরিফ (২৬), মো. সাগর মুন্সী (৩৮), মো. আক্তার(৪৪), মো. রোমান (৩২) কে নারায়ণগঞ্জের ফতুল্লার সামাদ নগর থেকে এবং মো. রিয়াজ (৩৮), মো. শহিদুলকে (৪০) রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায় আটককৃতদের নিকট হতে লুণ্ঠিত মালামাল পরিবহনের ট্রাক ঢাকা (মেট্রো চ ১১৮৪-০৭), ৯টি মোবাইল, তামার তার, ড্রিল মেশিন ১টি, কাটার মটর ১টি, লোহার গ্রিল, স্ট্যান্ড ফ্যান ১ টি। এ ছাড়াও ১টি চাপাতি, ১টি ছুরি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

উল্লেখ্য রোববার রাতে অজ্ঞাত নামা সংঘবদ্ধ ডাকাতদল নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় ডিপিডিসির সাব স্টেশনের নিরাপত্তা প্রহরী ও নির্মাণ শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ সাব স্টেশন থেকে প্রায় ৪৪ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে সোমবার বিকেলে সাব-স্টেশনের দোভাষী মো. সেলিম ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার রাতেই র‍্যাব-১১ ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে এবং ট্রাকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category