১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য রেলি ও র্র্যালি মাছের পোনা অবমুক্তকরণ এবং গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে । বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্র্যালি অনুষ্ঠিত। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সামারি ট্রায়াল এর মাধ্যমে ০৯ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও ৫০০/-টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বিদ্যুৎ সাশ্রয়ে কঠোরতার আহ্বান জানিয়ে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা। নারায়ণগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট চাষাঢ়া-পঞ্চবটি সড়ক ৬ লেন ও মাদকবিরোধী যৌথ অভিযান চান নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড.আব্দুল্লাহ আল আমিন । নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এ সময় দুইটি অফিসেই ৩১ তারিখের ঘরে কর্মকর্তাদের স্বাক্ষর থাকলেও বাস্তবে অফিসে কেউ উপস্থিত ছিলেন না। নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ,নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়। সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, জুলাই ১৮, ২০২৬,
  • 70 Time View

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এর ব্যবস্থাপনা কমিটির সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।

১৮ জুলাই শনিবার হাসপাতাল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় হাসপাতাল দুটির চিকিৎসাসেবা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, জনবল ব্যবস্থাপনা এবং সার্বিক সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু এবং দুই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় হাসপাতাল দুটির সার্বিক ব্যবস্থাপনা, জরুরি বিভাগের সেবা, ওষুধ সরবরাহ, জনবল সংকট এবং পরিচ্ছন্নতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জের এই দুটি সরকারি হাসপাতাল লাখো মানুষের ভরসার স্থান। এখানে আসা প্রতিটি রোগী যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় সেটাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক্তার-নার্সদের উপস্থিতি নিশ্চিত করা, জরুরি বিভাগে ওষুধের ঘাটতি না রাখা এবং হাসপাতালের অবকাঠামো আধুনিকায়নে সরকারের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগও কাজে লাগানো হবে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি হাসপাতালের আসল সৌন্দর্য হলো এর সেবা এবং পরিবেশ। রোগীরা যাতে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে চিকিৎসা পায় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রোগীদের মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, টয়লেট ওয়ার্ডের পরিচ্ছন্নতা প্রতিদিন মনিটরিং করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের নিরাপত্তা, পানি ও বিদ্যুৎ সরবরাহে সার্বিক সহযোগিতা করা হবে।দালালমুক্ত সেবা নিশ্চিত করতে হবে । জনগণের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানকে জনবান্ধব করে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সভায় ডাক্তার ও অন্যান্য জনবল সংকট নিরসন, আউটডোরে রোগীর ভিড় কমানো, টিকিট ফি প্রদান প্রক্রিয়া সহজ করা এবং হাসপাতাল চত্বরকে দালালমুক্ত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সভাপতি ও অতিথিরা দুই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তারা ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে গুরুত্ব সহকারে কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category