১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
  • 382 Time View

নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাউজিং এবং হীরাঝিল এলাকায় ভূমিকম্প এ ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যান তিনি।

এসময় ডিসি রায়হান কবির বলেন, এই এলাকাটি বড় এলাকা। আমার টিম করেছি, খবর পাওয়া মাত্র আমরা যাচ্ছি। কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত তা আমরা দেখছি। দ্রুত আমরা একটা হিসাব পাবো। আমাদের তথ্য অনুযায়ী ২০ থেকে ২৫টি ভবনে ফাটল দেখা গেছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আমরা ফাইনাল ফিগারটা তখনই বলতে পারবো যখন সবগুলো ভবন আমরা পর্যবেক্ষণ করবো।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সিদ্ধিরগঞ্জে একটি এবং একটি গার্মেন্টসের সমস্যার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে৷ বাকিদের কাছ থেকে আমরা তথ্য চেয়েছি, আমরা নিজেরা গিয়েও এই তথ্য কালেক্ট করবো।

এসময় রাজউক, ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category