নারায়ণগঞ্জে ০১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ০১ জন দুষ্কৃতিকারী গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়।
০৪ নভেম্বর ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাত আনুমানিক ২১.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল সাকিনস্থ মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদ এর বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়ীর মোজাম্মেল হক রাজন এর বসত ঘরের ভিতর হতে মোজাম্মেল হক রাজন (৩৯), পিতা- মো: সিরাজ মিয়া, মাতা-হালিমা বেগম, সাং-বাবুরাইল ১ নং বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জকে ০১টি বিদেশী পিস্তল, MADE IN USA খোদাই করে লেখা,
ম্যাগাজিন যুক্ত ০৭ (সাত) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।