নারায়ণগঞ্জে ১০ কেজি গাজাঁ এবং ২০ বোতল স্কার্প সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর গ-জোনের ইনচার্জ জনাব মোঃ মমিনুল ইসলাম ও এসআই(নিঃ)/এ.টি.এম জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল ২৪ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ৬.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন নাওড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযান চালিয়ে মোঃ কামরুজ্জামান কামু (২৫), পিতা-সুলতান মিয়া, মাতা-নুরজাহান বেগম, সাং-নাওড়া মধ্যপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ'কে ২০ বোতল স্কার্প ও ১০ (দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য সহ যেকোন অপরাধ দমনে নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান থাকবে বলে পুলিশ জানিয়েছে।