৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 522 Time View

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,নিজস্ব প্রতিনিধি :
সাংবাদিকদের কল্যাণে গড়ে উঠা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র সম্পাদক এস এম ইমদাদুল হক মিলন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটি’র সভাপতি মোঃ শহীদুল্লাহ রাসেল, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক রুদ্র কন্ঠ পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার।

উপস্থিত মেহমানগন তাদের বক্তব্যে বলেন, নিরপেক্ষ সংবাদিক সংগঠন হিসেবে এই সংগঠন যেনো সব সময় কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এটাই হোক লক্ষ্য এবং উদ্দেশ্যে। সেই সাথে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্য ও মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ সাগর।

এসময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এএইচ এম সেকান্দার আলী, মোঃ শাহ আলম, এম আর হায়দার রানা, মোঃ আসলাম মিয়া, কাজী আনিসুল হক হীরা, আবুল কালাম আজাদ, গাজী মোঃ সোহেল, সাদ্দাম হোসেন হোসেন মুন্না, মোঃ আল আমিন, জসিম উদ্দিন, জুবেল হাসান রানেল, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, জাকির আহমেদ, শাহিন আহমেদ, মোঃ সাজ্জাদ আহমেদ, মোঃ শাহ আলম, শিপন জোমাদ্দার, মোঃ আসাদুজ্জামান তালুকদার, মোঃ রাকিবুল হাসান ও রাব্বি আয়ানসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category