নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ হাবিবুর রহমান এর যোগদান ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. অপরাহ্ণে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ হাবিবুর রহমান ।
এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর। তিনি ইতিপূর্বে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন।
বিদায়ী পুলিশ সুপার দায়িত্ব হস্তান্তর ও নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার লাল গালিচার শুভেচ্ছা জানানো হয়।
পরে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।