নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ , জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে, এম, মহিউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণের নিরাপত্তা ও জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ মামুন, নারায়ণগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন দ্বয়ের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।