নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
"সেবার ব্রতে চাকরি" এই শ্লোগানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর -২০২৬ প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা গত ১৯ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ০৮:০০ ঘটিকা হতে শুরু হয় এবং অদ্য ২১ নভেম্বর ২০২৬ খ্রি. দুপুর ১২.০০ ঘটিকায় শেষ হয়। নিয়োগের ১ম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মো: হাবিবুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয়, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কাশপ) ও নিয়োগ বোর্ডের সদস্য জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), গাজীপুর; জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ; জনাব ডাঃ শহিদুল ইসলাম খান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ এবং ডাঃ জাহানারা আক্তার, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। গত ২০ নভেম্বর Physical Endurance Test (PET)-এর ২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় ও অদ্য ২১ নভেম্বর ২০২৬ Physical Endurance Test (PET)-এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। এ সময় তিনি প্রার্থী ও তাঁদের অভিভাবকদের কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য সতর্ক করেন। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে পেশাদারিত্ব, সততা ও জনকল্যাণের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ঝুঁকি, অনিশ্চয়তা ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং সকলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বাছাই প্রক্রিয়ায় ২২২ জন প্রার্থীর মধ্যে শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ১৭৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। মৌখিক ও মনস্তাত্ত্বিক উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শেষ করে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।