১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মি ওবিভিন্ন পেশাজিবিদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু কৃষক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। মায়ের আঁচল রিপোর্ট অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক ২০২২ সালে মাসুম হাওলাদার (৩৬) কে হত্যায় জড়িত আসামী অটো রানা গ্রেফতার । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা ,নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 212 Time View

নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক ২০২২ সালে সংঘঠিত মাসুম হাওলাদার (৩৬) কে হত্যার ঘটনায় জড়িত আসামী অটো রানা গ্রেফতার ।

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

রবিবার ২৩ নভেম্বর ২০২৬ বিকেলে অ্যাডিশনাল আইজিপি মোস্তফা কামালের সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট প্রধান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ-বিপিএম এর নেতৃত্বে টিম পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃক অভিযান পরিচালনার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ওয়াপদাপুল কায়েমপুর এলাকা হতে ভিকটিম মাসুম হাওলাদারকে হত্যার ঘটনায় জড়িত আসামী মোঃ রানা ওরফে সোহেল, ওরফে অটো রানা, ওরফে জামাই রানা (৩০) কে গ্রেফতার করেছে।

সূত্রঃ বন্দর থানার মামলা নং- ০৫, তারিখ- ০৭-১১-২০২২ খ্রিঃ জি. আর. নং-৪৩২, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড।

মামলার বিবরণ থেকে জানা যায় :-বাদীনির স্বামী প্রতিদিনের ন্যায় গত ইং ০৫/১১/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ০৫:৩০ ঘটিকায় বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। পরবর্তীতে বাদীনির স্বামী বাসায় না ফেরায় রাত অনুমান ৯:৩০ ঘটিকায় বাদীনি তাহার স্বামী মাসুম হাওলাদার(৩৬) এর ফোনে ফোন দিলে মোবাইল নম্বর বন্ধ পায়। বাদীনি তাহার স্বামীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করার একপর্যায়ে গত ইং ০৭/১১/২০২২ তারিখ সকাল অনুমান ৯:৩০ ঘটিকায় সময় বন্দর থানাধীন কুশিয়ারি সাকিনস্থ চন্ডীতলা কবরস্থানের পূর্ব পাশে খালের ডোবার মধ্যে একটি মৃত দেহ দেখতে পায়।
তখন বাদীনির স্বামীর বড় ভাই মোঃ আসলাম হাওলাদার লাশ ডোবার কিনারে আনলে বাদীনি ভিকটিমের লাশ সনাক্ত করেন।
অজ্ঞাতনামা আসামীরা গত ইং ০৫/১১/২০২২ খ্রিঃ বিকাল ৫:৩০ ঘটিকা থেকে গত ইং ০৭/১১/২০২২ খ্রিঃ তারিখ সকাল অনুমান ৯:৩০ ঘটিকার যেকোন সময় বাদীনি মোসাঃ শিরিন এর স্বামী ভিকটিম মাসুম হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মর্মে আরজীতে উল্লেখ করেন। পিবিআই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্র মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের উপর অর্পণ করেন।

তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান তথ্য প্রযুক্তির বিশ্লেষণ এবং গোপন তদন্তের ভিত্তিতে সংঙ্গীয় অফিসার ফোর্সের সহয়তায় ভিকটিম মাসুম হাওলাদার(৩৬) কে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী মোঃ রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানা(৩০), পিতা- মৃত লিয়াকত হোসেন, সাং- নোয়াদ্দা খনকারবাড়ি মোড়, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কায়েমপুর ওয়াপদা পুল এলাকা হতে গত ইং ২৩/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ৪:৩৫ ঘটিকায় গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামী মোঃ রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানা(৩০) কে অদ্য ২৪ নভেম্বর ২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে উক্ত আসামী তাহার নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিধির ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের কাছে জড়িত থাকা বাকি আসামিদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান কার্যক্রম অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category