পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সোনারগাঁও থানা পুলিশের তৎপরতায় সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিম পাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে ইয়া নবী (৩৬), পিতা- মঞ্জু মিয়া, মাতা- জাহানারা, সাং- বরাব, ইউনিয়ন- সাদিপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মসজিদের অভ্যন্তরে পবিত্র আল-কোরআন নিয়ে অবমাননাকর আচরণের অভিযোগ ওঠে। ঘটনাটি মসজিদে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধারণ হয় বলে মামলার এজাহার উল্লেখ করা হয়। ঘটনার সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে গ্রহণ করে।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলার অজু করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে—কোনো ঘটনা নিয়ে গুজব বা উত্তেজনা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবেন না।
আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অভিযোগ বা তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে পুলিশ জানিয়েছে।