ফতুল্লার হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য গ্রেফতার।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।
শনিবার ২৯ আগস্ট ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফতুল্লা থানাধীন চাষাড়া-সাইনবোর্ড প্রধান সড়কের পূর্ব পাশে শান্তিধারা ২ নং রোডস্থ মসজিদের পাশে কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকার বিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে সমবেত হয়েছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রাত আনুমানিক ১১:১৫ এর সময় ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহায়তায় ফতুল্লা থানা পুলিশ ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ০৯ (নয়) জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো- ১। মোঃ রাব্বি (২০), পিতা-মোঃ পারভেজ আহম্মেদ রনি, মাতা-মোসাঃ হেনা বেগম, সাং-বিসিক শাসনগাঁও মাদবর বাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ২। ইয়াছিন আরাফাত (২০), পিতা-নূর মোহাম্মদ, মাতা-শিরিনা বেগম, সাং-বিসিক শাসনগাঁও, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৩। শিমুল (২০), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-কুলসুম বেগম, সাং-বিসিক শাসনগাঁও, মাদবরবাড়ী থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ পলক (১৮), পিতা-মোঃ আবু সাইদ, মাতা-তাসলিমা আক্তার, সাং-গলাচিপা চায়ের দোকান সংলগ্ন বাবুলের বাড়ীর পাশে, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৫। আবরার আহম্মেদ (১৮), পিতা-মৃত মিজু আহম্মেদ বাছেদ, মাতা-ডলি আক্তার, সাং-পাইকপাড়া, নামাপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ৬। ফেরদাউছ (১৮), পিতা-সেন্টু, মাতা-রোকেয়া, সাং-রাওগা, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি-বিসিক বনশ্রী মোড়, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৭। তানভির হোসেন (১৮), পিতা-মিজানুর, মাতা-কাজল, সাং-কলাবাগান, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি-শাসনগাঁও সাগর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৮। নয়ন (১৯) ও ৯। আবু বক্কর (১৮), উভয় পিতা-হানিফ, মাতা-ফরিদা বেগম, উভয় সাং-জাফর কান্দা, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, এ/পি-বিসিক শাসনগাঁও, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের সঙ্গে থাকা অন্যান্য নাম-পরিচয় প্রকাশ করে এবং তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে জানায়।
ধৃত আসামিরা আরো জানায় যে, নারায়ণগঞ্জ জেলার সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে এ কে এম অয়ন ওসমানের প্ররোচনায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ/যুবলীগ/আওয়ামীলীগ নামীয় সংগঠনের সদস্য হিসাবে সংগঠনের কার্যক্রমের প্রচার/প্রচারণা, পরিচালনা করে আসছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আসামিদেরকে রবিবার ৩০ আগষ্ট ২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।