ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমানে নেশাজাতীয় ট্যাবলেড ও যৌন উত্তেযক সিরাপ উদ্ধার।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ- জামানের দিগ নির্দেশনায় ১৫ জুন কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি কর্তৃক ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন, যার মোট সিজার মুল্য ১ লক্ষ ৭ হাজার ৭০০ টাকা।
১৪ জনু দাইনুর বি ও পি ক্যাম্পের বিজিবি কর্তৃক ৩৬০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যার সিজার মূল্য ৫৪ হাজার টাকা। ১৩ জুন মনিপুর ও খাঁনপুর ক্যাম্পের বিজিবি কর্তৃক ২ হাজার ৯৬০ পিস নেশা জাতীয় ট্যাবলেড আটক করেন। যার মোট সিজার মুল্য ২ লক্ষ ৪৬ হাজার ৮০০ টাকা।
ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ - জামান বলেন মাদক নিঁর্মুল না হওয়া প্রর্যন্ত এ অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান ও আসামী গ্রেফতারের কার্যক্রম অব্যহত থাকবে। সেই সংগে আমার দ্বায়িত্বরত সিমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবি ও বিজিবির নিজস্ব গোয়েন্দার টহল ও নজরদারী জোরদার করা হয়েছে।