১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

মায়ের আঁচল সংগঠনের উপদেষ্টা আঃ রহিম এর  স্মরণ সভা অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 414 Time View

মায়ের আঁচল সংগঠনের উপদেষ্টা আঃ রহিম এর  স্মরণ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি:- মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ)বাংলাদেশ  এর উদ্যোগে সংগঠনের  প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা  আলহাজ্ব আঃ রহিম এর স্মরণে  স্মরণ সভা, দোয়া ও স্বরচিত লেখা পাঠের আয়োজন করা হয়। 

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুরের লাকী বাজার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি  হারুন অর রশিদ সাগর এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতি চারণ মূলক আলোচনা করেন, প্রফেসর মোঃ আমির হোসেন, মোঃ শফিকুল ইসলাম আরজু, এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ, কাজী আনিসুল হক হীরা, মোঃ জহিরুল ইসলাম মিন্টু,সোনিয়া দেওয়ান প্রীতি, আবুল কালাম আজাদ, মিথুন খান, মোঃ পন্ডিত হোসেন, মোঃ কাওছার,মোঃ আরাফাত, রিয়া খান, আহসান উল্লাহ মেম্বার, দুলাল বেপারী, হারুন মাহাজন,মামুন প্রমূখ।

অনুষ্ঠানের সাদ্দাম মোহাম্মদ সঞ্চালনায় মুনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আবুল বাশার হেলালি। 

উল্লেখ্য যে এ বছরের  ৭ আগস্টে আলহাজ্ব আঃ রহিম হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে  শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বৎসর। মৃত্যু কালে এক স্ত্রী, তিন  ছেলে ও এক মেয়ে সহ অনেক আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রথম জানাযার নামাজ নিজ এলাকা লাকী বাজার শেষে  মরহুমের পিতৃভূমি সোনারগাঁও  নিজ প্রতিষ্ঠিত মেঘনা সাতানী মোহাম্মদ আলী মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২য় জানাজা নামাজ সম্পন্ন করে সাতানী বাজার জামে মসজিদ কবরস্থানে  মৃতদেহ দাফন করা হয়। 

জীবন দশায় আঃ রহিম ডিপিডিসি’র একজন উর্ধতন কর্মকর্তা ছিলেন। কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন।  তিনি  একজন ধর্মভীরু, শিক্ষানুরাগী, মহৎ আদর্শবান, সমাজ সেবক ও মানবিক লোক ছিলেন। তিনি মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ডেসটিনি নারায়ণগঞ্জ এর প্রতিনিধি হারুন অর রশিদ সাগর এর জন্মদাতা পিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category