২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা। মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির कैसीनो में नेपाली नागरिकों को प्रवेश कराकर जुआ खिलाने और खेलने के आरोप में 8 गिरफ्तार/ক্যাসিনোতে নেপালি নাগরিকদের প্রবেশ করিয়ে জুয়া খেলানো ও খেলার অভিযোগে ৮ জন আটক। নারায়ণগঞ্জ ফতুল্লা রেল স্টেশন,এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ১২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬,
  • 27 Time View

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে আকস্মিকভাবে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের বিভিন্ন সমস্যা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম এবং বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা গ্রহণের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথাও শোনেন।

এ সময় ড. খন্দকার মারুফ হোসেন হাসপাতালের টয়লেট, প্যাথলজি বিভাগ, রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মানোন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার পর তিনি কুমিল্লা জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলে হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে ড. খন্দকার মারুফ হোসেন তার বক্তব্যে বলেন, মেঘনার সাধারণ মানুষ যেন নিজ এলাকায় মানসম্মত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান, সেটি নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ,সদস্য সচিব সালাউদ্দিন সরকার, মেঘনা উপজেলার নারী ভাইস চেয়ারম্যান দীলারা শিরীন, জহিরুল ইসলাম,আকিল মাহমুদ,আ: রহিম মেম্বার সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও মেঘনা উপজেলার বিভিন্ন থানা ওয়ার্ডের বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category