রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে দেশজুড়ে এই আয়োজন করা হয়েছে।
সেই ধারাবাহিকতার আলোকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বরফ কল মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাণীসম্পদ প্রদর্শনী, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের তত্ত্বাবধানে জেলার সকল উপজেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশ্রাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম এমপি বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান আরও বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য শুধু প্রদর্শনী নয়, খামারিদের সচেতন করা, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনে উৎসাহিত করা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।