সোনারগাঁও থানা পুলিশের আটককৃত ০৩ জন মাদকসেবীকে ০২ মাসের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মোট ০৩ (তিন) জন মাদকসেবীদের আটক করা হয়। আটককৃত মাদকসেবীদের ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও মোঃ মামুন সরকার ০৩ জন মাদকসেবীকে ০২(দুই) মাসের কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলোঃ (১) সিফাত হাওলাদার(১৯), পিতা- জহিরুল ইসলাম, সাং- চর ভূলুয়া দক্ষিণ পাড়া,
০২। মোঃ হৃদয়(২২), পিতা-আজগর, মাতা-রহিমা, সাং-চর ভূলুয়া দক্ষিণ পাড়া,
০৩। মোঃ বিজয়(১৯), পিতা-সাইদুর রহমান, সাং-মুরাদপুর দেওয়ান বাগ, সর্ব থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।