১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জ নতুন জেলা প্রশাসক ডিসি মোঃ রায়হান কবির দায়িত্বভার গ্রহণ করেছেন। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 332 Time View

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রায়হান কবির।
হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

১৭ নভেম্বর সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সার্কিট হাউজে আগমন করলে নতুন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে এসময় ফুলেল শুভেচছা দিয়ে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার , নাইমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগ, জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। পরবর্তীতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং ট্রেজারি শাখায় প্রবেশ করলে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক রদবদল প্রজ্ঞাপনের ভিত্তিতে তার এ পদায়ন কার্যকর হয়। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের জনবিভাগে উপসচিব পদে দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো তিনি জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত হলেন।

প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই জেলার প্রশাসনিক মহলে নতুন ডিসিকে ঘিরে আগ্রহ তৈরি হয়। কর্মকর্তাদের নিয়মিত রোটেশন ব্যবস্থার অংশ হিসেবে এই বদলি প্রশাসনিক ধারাবাহিকতা আরও গতিশীল করবে বলে মনে করছেন কর্মরত কর্মকর্তারা।

কর্মজীবনে মো. রায়হান কবির সেবা, আইসিটি, আবেদন ও তহবিল এবং সংবিধান ও আইন সম্পর্কিত শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা যায়, সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয় এবং দ্রুত জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি সুপরিচিত।

দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, নারায়ণগঞ্জকে একটি সমন্বিত, আধুনিক ও নাগরিকবান্ধব জেলায় রূপান্তরিত করতে তিনি কাজ করে যাবেন। উন্নয়ন প্রকল্পের সঠিক তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়ানো হবে তার প্রধান অগ্রাধিকার।

এদিকে জেলার বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠন নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছে যে তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী শিগগিরই মো. রায়হান কবির জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, মাঠ প্রশাসনের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শুরু করবেন।

উল্লেখ্য যে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানবিক উদ্যোগ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ফলে নতুন ডিসিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category