২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা। মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির कैसीनो में नेपाली नागरिकों को प्रवेश कराकर जुआ खिलाने और खेलने के आरोप में 8 गिरफ्तार/ক্যাসিনোতে নেপালি নাগরিকদের প্রবেশ করিয়ে জুয়া খেলানো ও খেলার অভিযোগে ৮ জন আটক।

পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় কালাপাহাড়িয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
  • 317 Time View

পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় কালাপাহাড়িয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দুর্গম এলাকা হলো কালাপাহাড়িয়া ইউনিয়ন। মেঘনা নদী পার হয়ে যেতে হয় এই দ্বীপ ইউনিয়নে। ১৪ টি গ্রাম নিয়ে এই ইউনিয়ন গঠিত। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার জনগণ এই ইউনিয়নে বসবাস করেন। কালাপাহাড়িয়ার উত্তরে নরসিংদী জেলার সদর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা, দক্ষিণে কুমিল্লা জেলার হোমনা ও মেঘনা উপজেলা। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন যোগদানের পর থেকেই নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং আইন-শৃঙ্খলা ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০ নভেম্বর ২০২৫ খ্রিঃ বিকেল ০৩.০০ ঘটিকায় কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের হলরুমে মারামারি, চুরি, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের নির্দেশে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ খন্দকার নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী(ক্রাইম এন্ড অপস্), এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী ইসলাম, সহকারী পুলিশ সুপার, “গ” সার্কেল, নারায়ণগঞ্জ । কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পেশার সুধীজন উপস্থিত থেকে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। চুরি বন্ধ করতে প্রতিটি গ্রামে পুলিশের পাশাপাশি এলাকার জনগণ পালাক্রমে “ভিলেজ ডিফেন্স পার্টি” গঠন করে রাত্রি বেলায় পাহারা দিবে বলে একমত পোষণ করেন।

সম্পাদক ও প্রকাশক- হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ

Please Share This Post in Your Social Media

More News Of This Category