১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বন্দরের কুড়ি পাড়া ভূমি অফিসের নায়েব মফিজ এর বেপরোয়া ঘুষ বানিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী। মায়ের আঁচল রিপোর্ট জামাত ইসলাম ও এনসিপির এবং কুতুবপুর লাকিবাজার এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ এবং সম্মাননা স্মারক প্রদান। মায়ের আঁচল রিপোর্ট রাজধানী নয়পল্টন গুলিস্তান কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে : মন্ত্রী রবিউল আলম। মায়ের আঁচল রিপোর্ট

বৈষম্য বিরোধী ছাত্র জনতার গন-অভ্যূত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা ,নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 116 Time View

বৈষম্য বিরোধী ছাত্র জনতার গন-অভ্যূত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে জেলার বৈষম্য বিরোধী ছাত্র জনতার গন-অভ্যূত্থানে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, এনডিসি তরিকুল ইসলাম, শহীদ আদিলের পিতা আবুল কালাম, শহীদ আরমানের স্ত্রী সাবিনা, শহীদ পারভেজের পিতা শহীদুল ইসলাম,
নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগর আহ্বায়ক মাহফুজ খান’সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

শহীদ পরিবারের সদস্যদের দাবি গত ১৯ নভেম্বর তারিখে ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের এবং তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। শহীদের কবরগুলিকে বাধিয়ে স্মরণীয় করে রাখার আহ্বান জানান। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জুলাই স্মৃতি ফলক করার জন্য অনুরোধ করেন। মামলার কাজ দ্রুত শেষ করার জন্য এবং কেহ যাতে মুক্তি না পায় তার ব্যবস্থা নিতে হবে।
জেলা প্রশাসক বলেন, আমি আপনাদের সাথে সবসময় আছি এবং আপনারা যেকোনো ব্যাপারে কথা বলার জন্য আমার দরজা সব সময় খোলা আছে। আপনাদের সকল সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। নিহতের পরিবারের মানুষিক কাউন্সিলিং ব্যবস্থা নেওয়ার চিন্তা করা যায়।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
আপনাদের যেকোনো প্রয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, তাদের এই মহৎ আত্মত্যাগ যেন কোনভাবেই বৃথা না যায়—এ জন্য প্রশাসনসহ সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category