২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা। মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির कैसीनो में नेपाली नागरिकों को प्रवेश कराकर जुआ खिलाने और खेलने के आरोप में 8 गिरफ्तार/ক্যাসিনোতে নেপালি নাগরিকদের প্রবেশ করিয়ে জুয়া খেলানো ও খেলার অভিযোগে ৮ জন আটক।

গভীর রাতে শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে কম্বল নিয়ে জেলা প্রশাসক রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
  • 394 Time View

গভীর রাতে শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে কম্বল নিয়ে জেলা প্রশাসক রায়হান কবির

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জের নদী তীরবর্তী অঞ্চলে হানা দিয়েছে প্রচুর শীত। ফলে শহরের ফুটপাতসহ খোলা আকাশের নিচে রাত যাপন করা আসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে। তাদের অনেকের নেই শীতবস্ত্র। শীতে জবুথবু সেই সব মানুষের গায়ে পরম মমতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নিজ হাতে হঠাৎই জড়িয়ে দিলেন কম্বল।

সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর ঘাট, বাস স্টেশন, নারায়ণগঞ্জ রেলস্টেশন ও চাষাড়া রেলস্টেশনে পরিদর্শনে যান জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এসময় তিনি ছিন্নমূল, অসহায়, নিপীড়িত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল ও ভাসমান অসহায় মানুষরা।কম্বল পেয়ে তারা প্রাণভরে জেলা প্রশাসকের জন্য দোয়া করেন।

এসব মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অসহায় করিম বলেন, সারাজীবন শুনেই গেছি শীতকালে সরকার কম্বল দেয়। কিন্তু চোখে দেখি নাই। আজ আল্লাহ আমাগো দারে কম্বল পৌঁছাইয়া দেছে।আমাদের কথা চিন্তা করে জেলা প্রশাসক নিজেই কম্বল বিতরণ করতে এসেছেন এর জন্য তার প্রতি রইল অশেষ শ্রদ্ধা ও ভক্তিপূণ্য সালাম।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এই কনকনে প্রচুর শীতে কোনো দুস্থ, অসহায়, নিপীড়িত পরিবার যেন শীতবস্ত্র থেকে বাদ না পড়ে তাই এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি।সিট সহ্য করতে না পেরে অনেকে মৃত্যুর মতন দুর্ঘটনা ঘটতে পারে । তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। কারণ দুস্থ, অসহায়, নিপীড়িত মানুষরা আমাদেরই সমাজের অংশ তাদের প্রতি ও আমাদের সুদৃষ্টি রাখতে হবে।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
শীতের তীব্রতায় যেন কোন অসহায় মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শুধু সদর উপজেলাই নয়, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হবে-যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।এ সময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এনডিসি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোহাম্মদ কামরুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category