৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মি ওবিভিন্ন পেশাজিবিদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু কৃষক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। মায়ের আঁচল রিপোর্ট অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল সংগঠনের উদ্যোগে ও ছারছীনা দরবার শরীফের আসেকন ও ভক্তবৃন্দ কুতুবপুর লাকি বাজার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জের সুপরিচিত সুখ্যাত আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট তল্লা(উত্তর) এলাকার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট

হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মি ওবিভিন্ন পেশাজিবিদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু কৃষক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, মার্চ ২২, ২০২৬,
  • 4 Time View

হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মি ওবিভিন্ন পেশাজিবিদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু কৃষক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দেশের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়, তবে ধৈর্য, আন্তরিকতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একে একে সমস্যার সমাধান করতে হবে, এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার একা সব কিছু করতে পারে না, জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম পূর্ণতা পায় না।

তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি সভ্য সমাজের প্রধান শর্ত। আইনকে সম্মান করতে হবে এবং সবাইকে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখা অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন সমাজ থেকে মাদক নির্মূলের বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবার, সমাজ এবং প্রশাসন একসাথে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহিন ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মন্ত্রী। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। 

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category