১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১৫। মায়ের আঁচল রিপোর্ট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী কে কেন্দ্র করে টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা । মায়ের আঁচল রিপোর্ট ঈদুল আযহা উপলক্ষে ১৩ কুরবানীর পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মায়ের আঁচল রিপোর্ট দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার ৪টি ইউনিয়ন কে নিয়ে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুর উপজেলা প্রশাসন স্থানীয় নেতাকর্মি ওবিভিন্ন পেশাজিবিদের সংগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু কৃষক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। মায়ের আঁচল রিপোর্ট অমর একুশে বইমেলার শেষের দিনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে” উড়ন্ত পাখির দুরন্ত পালক,,কাব্যগ্রন্থের মোরগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার । মায়ের আঁচল রিপোর্ট

ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১৫। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, মে ৩১, ২০২৬,
  • 0 Time View

ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১৫

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রবিবার (৩১ মে) সকালে উপজেলার তাজপুর কদমতলা এলাকার এমএ আজিজ ইনডোর গ্রাউন্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেটগামী ঢাকা মেট্রো-ব ১৫-০৬০২ নম্বরের যাতায়াত পরিবহনের একটি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় বাসের চালক ও হেলপার নিচে নেমে টুলবক্সের কাজ করছিলেন। এমন অবস্থায় পেছন দিক থেকে আসা সিলেটগামী ঢাকা মেট্রো-ব ১১-০২৪১ নম্বরের সেন্টমার্টিন পরিবহনের একটি স্লিপার কোচ দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই যাতায়াত পরিবহনের চালক সোহেল মিয়া (৩০) ও হেলপার ইমন আহমদ (২০) নিহত হন। নিহত সোহেল মিয়া নরসিংদী জেলার সাহেপ্রতাপ এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। হেলপার ইমনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় উভয়বাসে অবস্থানরত প্রায় ১১ জন এবং দাড়িয়ে থাকা বাসের ভেতরে চারজন যাত্রী আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. মাসুম মিয়া (৪৫), ফাহিম (২০), আনাজ (২০) ও জহির (২৫)। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। একই সঙ্গে মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে কাজ করে। পরে হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে,মহাসড়কে বেপরোয়া গতি এবং অসতর্ক চালনার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় ঘাতক বাস ও চালকের বিরোদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category